1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

মতিঝিলে গুলিতে হোটেলকর্মী ‘খুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ১৯৮ Time View

রাজধানীর মতিঝিলে গুলিতে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই হোটেলকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম রিয়াদ (২০)। তিনি মতিঝিলের ঘরোয়া হোটেলের কর্মচারী ছিলেন। রিয়াদকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী বলে পরিচয় দেওয়া জসিম।

জসিমের ভাষ্য, দিবাগত রাত একটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে হোটেল মালিকের শান্তিনগরের বাসায় যাচ্ছিলেন রিয়াদ। তাঁর সঙ্গে হোটেলের টাকা ছিল। শাপলা চত্বর এলাকায় অটোরিকশাটিকে থামার সংকেত দেয় দুর্বৃত্তরা। অটোরিকশা না থামায় তারা গুলি ছোড়ে। এতে রিয়াদ গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় টাকা খোয়া যায়নি।

রিয়াদের বড় ভাই পরিচয় দেওয়া রিপনের অভিযোগ, চুরির অভিযোগ তুলে তাঁর ভাইকে হত্যা করে এখন অন্য কথা বলা হচ্ছে।

ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ