1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার সামরিক করবস্থানে দাফন করা হবে এরশাদকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৮৩ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে এইচ এম এরশাদকে দাফন করা হবে। আজ জোহরের নামাজের পর সেনা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা শেষে সিএমএইচ-এর হিমঘর রাখা হবে মৃতদেহ।

তিনি আরো জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং আছরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পর দিন মঙ্গলবার সকালে রংপুরে তার জানাজা শেষে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ