1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

বাংলাদেশ ফুটবল দল গতকাল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য দেশটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে দেশের ফুটবলাররা। আজ বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে ভিয়েতনামে তার পৌঁছানোর সূচি দুদিন পিছিয়ে গেছে। আগামী মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দলের সঙ্গে যোগ দেবেন এ ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।

গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ভিয়েতনাম পৌঁছাবেন। ফেডারেশনও একই তথ্য দিয়েছিল। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন দু’দিন পর হামজা আসবে। কিন্তু এখন এ তারকা মিডফিল্ডার ২২ মার্চ ভিয়েতনামে যাবেন।

গতকাল হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে ৷ গোলশূন্য ম্যাচটিতে অবশ্য হামজা মাঠে নামেননি। ক্লাব ফিফা উইন্ডোতে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে হামজাকে। তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।

২৪ মার্চ বিকেলে পৌঁছে অনুশীলনে অংশ নিতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে অবশ্য দুই-এক দিন অনুশীলন সেরে জাতীয় দলের হয়ে খেলেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ