1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তেজগাঁওয়ে গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী | Boishakhi Online লাকসাম-নোয়াখালী রেলপথ উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: জনপ্রশাসন সচিব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী আজ মানিক মিয়া অ্যাভিনিউতে ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

ভেঙে গেল রুপার্ট মারডকের পঞ্চম বাগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৬১ Time View

মিডিয়া টাইকুন হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক এবং ৬৬ বছর বয়সী প্রাক্তন পুলিশ চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথ গতমাসে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। আকস্মিকভাবে সেই বাগদান বাতিল করেছেন তারা।

বিবিসি জানিয়েছে, স্মিথের স্পষ্টভাষী স্বভাব নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন মারডক। যার পরিপ্রেক্ষিতে বাগদান বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

৯২ বছর বয়সী মারডক ও তার চতুর্থ স্ত্রীর বিচ্ছেদ হয় গত বছর। ওই বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় ৬৬ বছরের স্মিথের সঙ্গে মারডকের সাক্ষাৎ হয়। এর কয়েকমাস পর গত মাসে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছর গ্রীষ্মের শেষের দিকে রুপার্ট মারডক ও লেসলি স্মিথের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যে জীবনের বাকি সময় কাটানোর ভাবনা ছিল তাদের।

মারডক এর আগে অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা ম্যান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ