1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভারতে বাস উল্টে নদীতে : নিহত ২৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ১২২ Time View

ভারতের উত্তরখণ্ডের ধরাসুর এলাকায় তীর্থযাত্রীদের একটি বাস উল্টে নদীতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭ জন।

মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ১শ’ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ওই বাসে ৫৭ জন তীর্থযাত্রী গঙ্গোত্রী থেকে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানিয়েছেন তহশিলদার ডিডি শর্মা।

নিহতদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। দুর্ঘটনার সংবাদে নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। প্রিয়জনদের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছেন নিহতদের স্বজনরা।

দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ