1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ভারতে নোট বাতিল : ৪০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৫৭ Time View

48৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর ভারতে বিপাকে পড়েছেন দেশটির নাগরিকরা। ভোগান্তিতে বিপর্যস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে অনেকেই আত্মহত্যা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নোট বাতিলের এ ঘটনায় সবচেয়ে বিপাকে পড়েছেন দেশটির বেশিরভাগ নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, গত ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেয়ার পর উত্তর প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। নোট অবৈধ ঘোষণা দেয়ার পর এদের অনেকেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

Nearly

আসাম, মধ্যপ্রদেশ, ঝারখণ্ড ও গুজরাটে তিনজন করে এবং তেলেঙ্গানা, বিহার, মুম্বাই, কেরালা ও কর্ণাটকে দুইজন করে মারা গেছেন। এ ছাড়া দেশটির উরিষা, অন্ধ্র প্রদেশ, দিল্লি, ছত্রিশগড়, রাজস্থান এবং পশ্চিমবাংলায় ৭ জন নিহত হয়েছেন।

ভাড়া পরিশোধে খুচরা রুপি না থাকায় উড়িষায় এক রিকশাচালক একটি পরিবারকে রিকশায় নিতে অপারগতা প্রকাশ করে। পরে ওই পরিবারের সঙ্গে থাকা জ্বরে আক্রান্ত দুই বছর বয়সী এক শিশু মারা যায়। একই সঙ্গে উত্তর প্রদেশে দুই জন আত্মহত্যা করেছে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭ জন মারা গেছেন।

Nearly

বুলেন্দশাহয় নোট বাতিল করতে না পেয়ে এক কৃষক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আগামী ৪ ডিসেম্বর ওই কৃষকের মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বাতিল নোট পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে নোট পাল্টাতে না পেয়ে বাসায় ফিরে আত্মহত্যা করেন এই কৃষক। নোট বাতিলের কারণে হাসপাতালে চিকিৎসা করতে না পারায় দুই শিশু মারা গেছেন। এর আগে, ওই হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ