1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভারতে গ্যাস লিক করে ৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় গ্যাস লিক করে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (৩০ এপ্রিল) পাঞ্জাব প্রদেশে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস লিকের পর সেখানে দ্রুত ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।
লুধিয়ানার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এটি একটি গ্যাস লিকের ঘটনা। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং অসুস্থ হয়েছেন ১১ জন। এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনও জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।
তিনি জানান, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ