1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ভারতে করোনায় একদিনে আরও ৩৮৭৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৫১ Time View

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন মৃত্যুর মিছিল চলছেই। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও রয়েছে ৪ হাজারের পাশাপাশি। গত ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে নেমে এসেছে সাড়ে তিন লাখের নিচে।

আজ মঙ্গলবার (১১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন, যা সোমবারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে।

গত শনিবার ও রবিবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে সোমবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও মঙ্গলবার ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৭৬ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে।

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী কমার সঙ্গে সঙ্গে ভারতে হ্রাস পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ২৯ হাজার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ