1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ভারতে কবর থেকে দেহ তুলে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৭৬ Time View

ভারতে গণধর্ষণের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে কবর থেকে তুলে মৃতদেহের সঙ্গে 2সেক্স! এমন ঘটনাটিও ঘটেছে ভারতেই।
দেশটির পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার লিখেছে, এ দেশে কবরেও সুরক্ষিত নয় মেয়েরা। সেখানেও তাদের তাড়া করে বেড়ায় পুরুষদের বিকৃত যৌন লালসা। গাজিয়াবাদের তহলকা গ্রামে কবর থেকে মহিলার দেহ তুলে গণধর্ষণ করল তিন দুষ্কৃতী।
ঘটনার ৩ দিন আগে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ২৬ বছরের ওই মহিলার। ঘটনার দিন কবর থেকে ২০ ফুট দূরে তাঁর বিবস্ত্র মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে।
অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হবে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধিতে শবের সঙ্গে যৌন মিলন বলে স্পষ্ট ভাবে কোনও কিছুর উল্লেখ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৭ ধারায় (কবরে অবৈধ খনন) মামলা করা হতে পারে। দায়ের হতে পারে ৩৭৭ ধারাও। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ