1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভারতে এক দিনে ৩ লাখ ৪৭ হাজার জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

প্রতিবেশী দেশ ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৭০৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫১ হাজার ৭৭৭ জন। আজ শুক্রবার (২১ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মহামারি শুরুর পর ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন। তাদের মধ্যে মারা গেছেন মৃত্যু ৪ লাখ ৮৮ হাজার ৩৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন। বিশ্বে করোনা সংক্রমণের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

এদিকে, ভারতের ২৯ রাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ২০৯ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রভাবে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এছাড়াও দেশটিতে ৭০ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ