1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

ভারতে একদিনে ১ লাখ ৯১ হাজার করোনার টিকা প্রয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

বিশ্বের বৃহত্তম গণটিকাকরণ কর্মসূচির সূচনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমদিনে দেশটিতে ১ লাখ ৬৫ হাজার মানুষ করোনা টিকা পেয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) ভারতে মোট ১ লাখ ৬৫ হাজার ৭১৪ জনকে করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়। দেশটিতে মোট ৩ হাজার ৬টি কেন্দ্রে টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রতি কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হয়।

এর মধ্যে পশ্চিমবঙ্গে এদিন মোট ১৫ হাজার ৮৮৩ জন মানুষ প্রতিষেধক টিকা নিয়েছেন। এর মধ্যে কলকাতায় ভ্যাকসিন বন্টন করা হয়েছে ১ হাজার ৭৩৭ জনকে। পশ্চিমবঙ্গে মোট ২০৭টি কেন্দ্রে দিনভর করোনা টিকাকরণের কর্মসূচি চলে।

প্রথম ধাপে ভারতে মোট ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এরমধ্যে যারা করোনার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে (স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স ইত্যাদি) লড়াই করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীর উদ্দেশ্যে এমন তথ্যই দেওয়া হয়েছে।

পাশাপাশি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথমদিন ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি বা শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মেলেনি।

করোনা টিকাকরণ সম্পন্ন হওয়ার পর দেশটির সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সফল সূচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীদের অভিনন্দনও জানান তিনি।

এর আগে সকালে গণটিকাকরণ কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লেগেছে। দেশের বৈজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন। ওদের প্রশংসা প্রাপ্য। প্রথম পর্যায়ে ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনামূল্যে টিকা দেবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। ধীরে ধীরে দেশের সবাইকে টিকা দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ