1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে লড়াই করেও পারল না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

প্রতিপক্ষের উচ্চতা নিয়ে একটা ভয় ছিল। আশঙ্কা ছিল এই উচ্চতাকে কাজে লাগিয়ে তারা হয়তো কোণঠাসা করে ফেলবে বাংলাদেশকে। উচ্চতাকে কাজে লাগিয়ে ভারতীয় মেয়েরা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবলের ফাইনালে ঠিকই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন। তবে তাঁদের সেই চেষ্টার পরও সাধ্যমতো লড়াই করেছেন বাংলাদেশের মেয়েরা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে আজ ফাইনালে প্রথম ১০ মিনিটে দুই দলের লড়াই ছিল সমানে সমান। তবে শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করেও পেরে ওঠেনি বাংলাদেশ। ভারত জিতেছে ২৮-১৬ গোলে। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

চার দলের এই নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় গ্রুপ পর্বেও বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

ভারতের কাছে হারের পরও গ্রুপ পর্বে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালের শুরুতে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল ভারত। বিরতির পর ব্যবধান বাড়াতে থাকেন ভারতীয় মেয়েরা। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেনি বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ স্বাগতিকেরা।

ভারতের গোলরক্ষক দীক্ষা কুমারি একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন ভারতের ভাবনা শর্মা।

ফাইনাল শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক এস এম খালেকুজ্জামান স্বপন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ