1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

ভারতের শ্রেষ্ঠ গুপ্তচর হচ্ছেন সালমান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৭১ Time View

বলিউডে গেল কয়েক বছরে বহু সুপারহিট বায়োপিক তৈরি হয়েছে। সঞ্জয় দত্তের বায়োপিকটি তো রীতিমতো রেকর্ড করেছে আয়ের দিক থেকে। রণবীর কাপুর অভিনীত সে সিনেমা দেশে বিদেশে প্রশংসাও পেয়েছে। তালিকায় আছে ‘সুপার থার্টি’, ‘সাক্সেনা’সহ আরও কিছু বায়োপিক।

এসব ছবির সাফল্য দেখে বায়োপিকের দুম লেগেছে হিন্দি সিনেমায়, বলা যেতেই পারে।

কিন্তু এখন পর্যন্ত কোনো জীবনী নিয়ে নির্মিত সিনেমায় দেখা যায়নি সালমান খানকে। এবার নাকি সেটাই হতে চলেছে। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, সেই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। সংবাদ প্রতিদিন বলছে, এক ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি তেমনটাই।

‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। রুপোলি পরদায় তাঁকেই জীবন্ত করে তুলবেন সালমান। গুঞ্জন তেমনই।

সূত্র জানাচ্ছে, নাটকীয় থ্রিলারের মেজাজে তৈরি হবে ছবিটি। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম খুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সালমানকে।

তফাত হল, এবারের গুপ্তচরটি বাস্তবের পৃথিবী থেকেই রুপালি পরদায় আবির্ভূত হবেন।

তবে এখনও এই ছবির ব্যাপারে সালমান কিংবা ছবির নির্মাতা বা পরিচালক কেউই খোলাখুলি কিছু জানাননি। আপাতত তাই অপেক্ষাতেই থাকতে হচ্ছে সালমান ভক্তদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ