1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভারতের রাষ্ট্রপতির সফরে সম্পর্কের প্রাধান্যের প্রতিফলন ঘটবে: নয়াদিল্লী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২ Time View

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দের আসন্ন সফরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক প্রাধান্যের প্রতিফলন ঘটবে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পরস্পারিক বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমুখী ও অবিচ্ছেদ্য অংশীদারিত্ব আরো সুদৃঢ় ও জোরদারের লক্ষ্যে এ সফর উভয় দেশের অভীন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণে ভারতীয় রাষ্ট্রপতি ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসবেন।

সফরকালে কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে একটি প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাথে দেখা করবেন। কোবিন্দের তিন দিনের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর সাথে দেখা করবেন।

এর আগে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

ইন্ডিয়া’স নেইবারহুড ফার্স্ট পলিসি’র একটি প্রধান স্তম্ভ হিসেবে বাংলাদেশকে অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশে কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত ও বাংলাদেশ উভয়ে অংশীদারিত্ব ও আঞ্চলিক-সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা, পানি সম্পদ, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষের সাথে মানুষের সম্পর্ক, জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল, সমন্বিত ও বাস্তবভিত্তিক সহযোগিতা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ