1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

ভারতের প্রধান বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ১১৬ Time View

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে কারাদণ্ড দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। প্রধান বিচারপতি জে এস খেহারসহ আটজনের বিরুদ্ধে ওই কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার বিচারপতি কারনান রায়ে বলেন, ১৯৮৯ সালের তফসিলি জাতি ও উপজাতি নিপীড়ন আইন এবং ২০১৫ সালের সংশোধনী আইন অনুযায়ী বৈষম্য ও অবমাননা মামলার অপব্যবহারের দায়ে ওই আটজন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ছাড়া বাকি যে সাত বিচারপতিকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন, দীপক মিশ্র, জে চেলাশ্বরম, রঞ্জন গগৈ, মদন বি লোকুর, পিনাকি চন্দ্র ঘোষ এবং কুরিয়ান জোসেফ।

এ বছরের শুরুতে মাদ্রাজ হাইকোর্টের ৬১ বছর বয়সী বিচারপতি কারনান ভারতের ২০ জন দুর্নীতিগ্রস্ত বিচারকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠান।

এ ঘটনার পর তাকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দলিত শ্রেণির হওয়ায় তাকে এমন হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আনেন তিনি।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির একটি বেঞ্চ কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করে। এ বছরের জুনে অবসরে যাওয়ার কথা ছিল কারনানের। কিন্তু তার আগেই তাকে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজ করা থেকে বিরত রাখা হয়।

এদিকে, কারনানের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চার সদস্যের একটি মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষায় অস্বীকৃতি জানান।

বিচারপতি কারনানকে ১৪ কোটি রুপি জরিমানা দিতে হবে কারাদণ্ডপ্রাপ্ত আট বিচারপতির। তবে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজের ক্ষমতা হারানোয় বিচারপতি কারনানের এই রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ