1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

ভারতের এলাহাবাদে বিস্ফোরণ: তিন শিশু নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
  • ১৭০ Time View

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরে বুধবার এক বিস্ফোরণে ৩ শিশু নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শহরের কারেলি এলাকায় স্থানীয় সময় বিকাল চারটার দিকে সংঘটিত এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো ৬জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য প্রাথমিকভাবে বিস্ফোরণে ৬ জনের নিহত হওয়ার খবর জানিয়েছিলো ভারতীয় সংবাদমাধ্যম। পরবর্তীতে কর্তৃপক্ষ ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করে তারা।

এদিকে বিস্ফোরণের পরপরই সমস্ত এলাহাবাদ জুড়ে রেড এলার্ট বা সর্বোচ্চ সর্তকতাবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায় কারেলি এলাকায় একটি বস্তির নিকটবর্তী আবর্জনার স্তুপে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই শিশু । বিস্ফোরণের সময় হতাহতরা আবর্জনা সংগ্রহ করছিলো বলে জানায় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ