1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন হামিদ আনসারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১২
  • ১৩৪ Time View

পুনরায় ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৫ বছর বয়সী হামিদ আনসারি। ভারতের চতুর্দশ  উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি হিসেবেও এর আগের মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপ-রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন আনসারি। তার আগে শুধুমাত্র দার্শনিক ড. রাধাকৃষ্ণণ এ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিজয়ী হওয়ার পথে হামিদ আনসারি ভোট পান ৪৯০টি। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট এনডিএ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং পান ২৩৮ টি ভোট। আটটি ভোট বাতিল হয়।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার ৭৮৮ জন সদস্য ভোট প্রয়োগ করেন। আনসারির পোলিং ম্যানেজার ভোটের আগে জানিয়েছিলেন তারা কমপক্ষে ৫শ’ ভোট পাওয়ার আশা করছেন। তবে শেষ পর্যন্ত ৪৯০টি ভোট পেতে সক্ষম হন তারা। তবে  জয়লাভের জন্য  ৩৯৬ টি ভোটই যথেষ্ট ছিলো হামিদ আনসারির জন্য।

আনসারির প্রার্থিতাকে সমর্থন জানায় ক্ষমতাসীন জোটের সব শরিক। এছাড়া মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং লালু প্রসাদ যাদবের আরজিপিও সমর্থন দেয় তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ