1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভারতীয়দের জন্য অনলাইনে ভিসার আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

বাংলাদেশের ভিসা পেতে এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে ভারতীয়দের। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত তারিখ থেকে ভারতীয়দের অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে visa.gov.bd অথবা bdhc-kolkata.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। মেশিন রিডেবল ভিসার (এমআরভি) আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। এরপর এটি প্রিন্ট নিয়ে যথাস্থানে স্বাক্ষর করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রসহ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভিসা কাউন্টারে জমা দিতে হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন এসব নথিপত্র জমা দেওয়া যাবে ভারতের সময় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে।

এছাড়া ভুয়া তথ্য দাখিল করলে বাংলাদেশ ভ্রমণে আবেদনকারীর ওপর একাধিক বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ