1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ব্লগে লিখুন, কিন্তু সীমা লংঘন করেন না: আইজিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ১৩৫ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ব্লগারদের উদ্দেশ্যে বলেছেন, ব্লগে লিখুন কোনো সমস্যা নেই। মুক্তমনাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু সীমা-লংঘন করে কিছু efdefলিখবেন না। যাতে ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাসে আঘাত লাগে। তিনি বলেন, এফবিআইয়ের সহযোগিতায় মূল আসামিকে চিহ্নিত করতে পেরেছি। চেহারা দেখে চিনতে পারলেই তাদের গ্রেফতার করা হবে।
আজ রবিবার বিকেলে পুলিশে সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সংবাদ সম্মেলনে র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, অতিরিক্ত পুলিশ-মহাপরিদর্শক (এআইজিপি) জাভেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কে এম শহীদুল হক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু লিখেন না। একই সঙ্গে যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছেন-আপনাদের বলছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া কোনো লেখা দেখলে আপনারা থানায় মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের গ্রেফতার করবে পুলিশ। এ ঘটনায় আইনে ১৪ বছর পর্যন্ত দণ্ড হওয়ার বিধান রয়েছে।
নিলয় হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনিদের ধরতে কাজ করছি আমরা। এরই মধ্যে তদন্ত কাজে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি দ্রুতই জড়িতদের আমরা ধরতে পারবো।
অভিজিতের কথা উল্লেখ করে এ কে এম শহীদুল হক বলেন, অভিজিৎ হত্যা মামলার ঘটনায় কারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ সময় অন্যান্য ব্লগার হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ব্লগার রাজিব হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। ওয়াশিকুর বাবু হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ