1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ‘ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ’ না করার আহ্বান জানাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ব্রাজিলের ল্যাটিন আমেরিকান এই রাজনৈতিক নেতৃত্বের কড়া অবস্থানের তথ্য প্রকাশিত হয়।

আগামী সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে লুলার। ব্রাজিলের ব্রাসিলিয়ার শ্রমজীবী অধ্যুষিত সিলান্দিয়ায় এক নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বামপন্থী এই রাষ্ট্রপ্রধান বলেন, আমি জাতিসংঘের বৈঠকে যাচ্ছি ট্রাম্পের মুখোমুখি হতে এবং স্পষ্ট ভাষায় তাকে বলতে— ব্রাজিলের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।

আগামী অক্টোবরে ব্রাজিলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লাভিও বলসোনারো হলেন ব্রাজিলের সাবেক বিতর্কিত উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে, যিনি মূলত অভ্যুত্থানের চেষ্টার দায়ে ব্রাজিলের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।

দুই দেশের শীর্ষ নেতার সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কার্লোস বিকালহো কোজেনদেই জানান, নিউইয়র্কে লুলা ও ট্রাম্পের মধ্যে সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন না থাকলেও অধিবেশন কক্ষে দুজনের মধ্যে মুখোমুখি কথা হতে পারে।

২০২৫ সাল থেকেই ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলে আসছে। জইর বলসোনারোর বিচারপ্রক্রিয়ার অজুহাতে গত বছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্রাজিলের পণ্যে শুল্ক আরোপ করা হয়। এরপর চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলের পণ্যের ওপর ফের দুই দফা অতিরিক্ত শুল্ক বসায় মার্কিন প্রশাসন। লুলা অভিযোগ করেন, শুল্কের মতো অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ব্রাজিলের নির্বাচনে প্রত্যক্ষ প্রভাব বিস্তারের অসাধু চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ