1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৭৭ Time View

পারমাণবিক ক্ষমতাধর দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় ৪ হাজার মাইল যেতে সক্ষম হয় এটি।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১২টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। মার্কিন পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং নিজেদের আস্থা প্রদর্শনের জন্য উৎক্ষেপণ করা হয় এটি। তবে এতে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণটি ছিল নিয়মিত রুটিনের একটি অংশ।

এএফ গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র স্টিভেন উইলসন বলেন, এই পরীক্ষাটি গত ৪ আগস্টে হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে কিছুটা বিলম্ব হয়।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ