1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ব্যাটিংয়ে শীর্ষে তামিম বোলিংয়ে সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১২১ Time View

312দুই দিন বিরতির পর আগামী ৩০ নভেম্বর থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হবে বিপিএল এর দ্বিতীয় পর্ব। সেখানে টানা ৩ ডিসেম্বর পর্যন্ত দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৬ ডিসেম্বর আবার মিরপুরে ফিরবে বিপিএল। প্রথম পর্বে ব্যাটিংয়ের সবাইকে ছাড়িয়ে গেছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। আর বোলিংয়ে সবার শীর্ষে রয়েছে সাকিব আল হাসান।

মিরপুরে টানা খেলার কারণে পিচের কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। তবে এর মধ্যেও উজ্জল টাইগার ব্যাটসম্যান তামিম। ৪ ম্যাচে টাইগার ড্যাশিং ওপেনারের সংগ্রহ ১৫৪ রান। এর মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ৬৯ রানের। সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় তামিমের পরে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস (১৪২ রান), ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা (১৩৪ রান), সিলেট সুপারস্টার্সের শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা (১৩৩ রান) এবং রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন (১২১ রান)।

পিচের কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় সুবিধা পেয়েছেন বোলাররা। ৪ ম্যাচের সর্বোচ্চ ১০ উইকেট টাইগার বোলার সাকিবের। এরপর সেরা ৫-এ যথাক্রমে রয়েছেন সিলেট সুপারস্টার্স এর মোহাম্মদ শহীদ (০৮), ঢাকা ডায়নামাইটস এর মুস্তাফিজুর রহমান (০৮), কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নোয়ান কুলাসেকারা (০৭) ও ঢাকা ডায়নামাইটস এর মোশাররফ হোসেন (০৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ