1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

বোমা হামলায় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর ৪৫ নেতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৫ Time View

siriya5সিরিয়ার বিদেশি মদদপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন বিদ্রোহীদের অন্তত ৪৫ জন নেতা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে এই হামলা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বোমা হামলায় নিহত সবাই একই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিলেন।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ৪৫ জনই আহরার আশ-শাম নামে একটি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান জানিয়েছেন, ইদলিব প্রদেশে মঙ্গলবার রাতে বৈঠকের সময় সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং বিদ্রোহী নেতারা নিহত হন।

একসঙ্গে বিদ্রোহী এতো নেতার মৃত্যু সরকারি বাহিনীর জন্য বড় ধরনের অগ্রগতি বলে বিবেচিত হবে।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়া রাজনৈতিক সংকটের কবলে পড়ে। পরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সহিংসতার কারণে সে সংকট সামরিক সংঘাতে রূপ নেয়। এতে এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ লাখ মানুষ মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ