1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব ব্যবহার করে বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের নিষ্পত্তি এখন টাকায় করা যাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব পরিচালনার বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

বিদ্যমান ব্যবস্থায় ব্যাংকগুলো অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত রেমিট্যান্সের বিপরীতে সংশ্লিষ্ট বিদেশী ব্যাংকের নামে টাকা ভোস্ট্রো হিসাব খুলতে পারত। নতুন ব্যবস্থায় বাণিজ্য অংশীদার দেশগুলোর ব্যাংকের নামে প্রাথমিকভাবে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা না নিয়েও বাংলাদেশে আমদানির বিপরীতে প্রাপ্য অর্থের ভিত্তিতে টাকা ভোস্ট্রো হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।

এসব হিসাবে জমা হওয়া টাকা মূলত বাংলাদেশের রপ্তানি মূল্য পরিশোধ এবং অন্যান্য অনুমোদিত কাজে ব্যবহার করা যাবে।

এ ব্যবস্থার আওতায় এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে বিনিময়যোগ্য/অনুমোদিত বৈদেশিক মুদ্রায় সম্পাদিত হবে। পরবর্তীতে প্রচলিত বিনিময় হার ব্যবহার করে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার মূল্য টাকা হিসেবে রূপান্তর করে ভোস্ট্রো হিসাবের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

আমদানি লেনদেনের ক্ষেত্রে আমদানিকারকের নিকট থেকে প্রাপ্ত অর্থ টাকা ভোস্ট্রো হিসাবে জমা হবে। অন্যদিকে রপ্তানি লেনদেনের ক্ষেত্রে এসব হিসাব থেকে রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধ করা যাবে।

এ ব্যবস্থার আওতায় প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট আমদানি ও রপ্তানির বিপরীতে অগ্রিম অর্থ পরিশোধের সুযোগও রাখা হয়েছে। টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকরা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সুবিধা ব্যবহার করতে পারবেন। এসব বৈদেশিক মুদ্রা রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি এবং ইডিএফ ঋণ পরিশোধসহ প্রাধিকারভক্ত বৈদেশিক মুদ্রা দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

টাকা ভোস্ট্রো হিসাবে জমাকৃত অতিরিক্ত অর্থ বিদ্যমান বিধিমালা অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগের কাজে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এসব অর্থ নিবাসী প্রতিষ্ঠানে ঋণ প্রদান করা যাবে। এর স্থিতি বিদেশে প্রেরণের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এ ফ্রেমওয়ার্ক বিদ্যমান ডকুমেন্ট ব্যবস্থাপনা, রিপোর্টিং ও পরিপালন ব্যবস্থা বজায় রেখে টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির একটি অতিরিক্ত মাধ্যম সৃষ্টি করেছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, উপযুক্ত বাণিজ্য অংশীদার দেশগুলোর সঙ্গে বৈশ্বিক লেনদেনে টাকার ব্যবহার বাড়াতে এবং আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তির পদ্ধতি বহুমুখীকরণে এ উদ্যোগ সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ