1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

বেসরকারি প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২
  • ১৪০ Time View

সরকারি প্রতিষ্ঠানের মতো সকল বেসরকারি প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

তিনি বলেন, ‘‘মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হলে শিশুর বেড়ে ওঠা নিরাপদ হবে এবং মাও নিশ্চিন্তে থাকবেন।’’

বুধবার দুপুর ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘‘বাজারে রকমারি শিশুখাদ্যের বিজ্ঞাপন বিভ্রান্ত করে মায়েদের। ছয় মাস বয়েস পর্যন্ত বুকের দুধ ছাড়া সকল ধরনের খাদ্য শিশুর জন্য অনিরাপদ। ছয় মাস পর এক বছর পর্যন্ত মাতৃদুগ্ধের সঙ্গে অল্প করে বাড়ির খাবারও দেওয়া যেতে পারে।’’

তিনি বলেন, ‘‘শুধুমাত্র শিশুর জন্মের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ খাওয়ানো গেলেই নবজাতক শিশু ও মাতৃমৃত্যু হার অনেক কমিয়ে আনা সম্ভব হবে।’’

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউণ্ডেশন যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব হুমায়ূন কবির, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ শিফায়েত উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ