1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ ৩২-এর লড়াইয়েও জয়ের মুখ দেখল বাংলাদেশ। আজ আজারবাইজানের বাকুতে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত ৪০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। ২৮ মিনিটে তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে দুদলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে বাংলাদেশের কিশোররা।

একই দিন সিঙ্গাপুরের বিপক্ষেও জিতেছে বাংলাদেশ। দুদলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সিঙ্গাপুরকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। এই জয়ে ‘ই’ গ্রুপের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। সব মিলিয়ে এ বিশ্বকাপে সাত ম্যাচে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশের কিশোররা। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে ১-১ গোলে তারা। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এরপর সেশেলসকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টেট আরেকটি জয় তুলে নিল বাংলাদেশের ছেলেরা। এবার সিঙ্গাপুরকেও হারাল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ