1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ

‘বেলুন সন্ত্রাসের’ অভিযোগে গাজায় হামলা চালাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫২ Time View

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ করে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দিকে বেলুনে করে বিস্ফোরক পাঠানোর জেরে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

ইসরায়েলের দাবি, বুধবার বিস্ফোরক ভর্তি বেলুন গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে ওড়ানো হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বহু জমির ফসল পুড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ইসরায়েলের দাবি, বেলুন দিয়ে ক্ষতি করার জবাবে বুধবার রাতে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ঘাঁটি, মাটির নিচের গুপ্ত দপ্তর এবং অবজারভেটরি টাওয়ার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল যে আক্রমণ করেছে, তা স্বীকার করে নিয়েছে হামাস।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, বেলুন সন্ত্রাস শুরু করেছে হামাস। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। এর জবাবে বুধবার রাতে হামলা চালানো হয়েছে গাজায়। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ