1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

বেনাপোলে ২৩ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১৯৮ Time View

1757যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বুধবার ভোরে চেকপোস্ট রেললাইন সংলগ্ন মেহেগুনি বাগান থেকে ২৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তাদের মধ্যে ১০ পুরুষ ও ১৩ নারী রয়েছেন।

আটকদের বাড়ি যশোর, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে বাংলাদেশে পাঠাবে। খবর পেয়ে গভীর রাত পর্যন্ত সীমান্তে টহল দেয় বিজিবি। এসময় ভোরের দিকে পাচারকারীরা তাদের বাংলাদেশে পাঠানোর সময় বিজিবির হাতে আটক হন। এসময় কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।

আটক হওয়া বাংলাদেশিরা বিভিন্ন সময় ভালো কর্মসংস্থানের আশায় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। অবৈধ পারাপারে অভিযোগ আটকদের সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ