1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেনাপোলে শাহাজান হত্যাকাণ্ড : ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

494যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালির মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের শাহাজান মোড়ল হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত কুমার বৃহস্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলো পুটখালি ইউনিয়নের শিবনাথপুর গ্রামের মৃত আনিস উদ্দিন মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল, কামরুল মোড়ল ও দক্ষিণ বারোপোতা গ্রামের মৃত তক্কেল মোড়লের ছেলে ইয়ার আলী ও হোসেন আলী।

শুক্রবার মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ নভেম্বর সকালে সুবর্ণখালী গ্রামের মাথাগাছি খালের জোড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রাম পুলিশ আব্দুর রহিম শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের শাহাজান মোড়লের পরিবার খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন। শাহাজান মোড়ল এর দুই দিন আগ থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে নিহতের মা নেবুরা খাতুন ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে জমি নিয়ে শাহাজানের বিরোধ চলছিল। এছাড়া আসামিরা শাজাহানের মামাত ভাই লালন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর জের ধরে শাজাহানকে হত্যা করতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার তদন্ত শেষে হত্যার সঙ্গে এজাহারভুক্ত চার আসামির জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ