1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বেতন-ভাতা পেয়েছে শতভাগ পোশাক কারখানার শ্রমিক : বিজিএমইএ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬০ Time View

পোশাকশিল্পের শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান সরকার। শনিবার (৩০ এপ্রিল) তিনি এ কথা জানান।

আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবার ঐকান্তিক সহযোগিতায় পোশাকশিল্পের শ্রমিক ভাই-বোনেরা পরিবার পরিজন নিয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন।

পোশাকখাতের উদোক্তাদের উদ্দেশে তিনি বলেন, পূর্ববর্তী বছরের ধারাবাহিকতা রক্ষা করে শত সীমাবদ্ধতার মাঝে থেকেও আপনারা শ্রমিক ভাই-বোনদের যথাযথ পাওনা পরিশোধ করেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

ফারুক হাসান বলেন, শতভাগ কারখানায় উৎসবভাতা প্রদান এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের অগ্রিম বেতন প্রদান করা হয়েছে। শতভাগ কারখানায় ঈদের ছুটি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে উদ্যোক্তারা এলাকাভিত্তিকভাবে ভিন্ন ভিন্ন তারিখে ও দিনে দু’বেলায় ছুটি দিচ্ছেন। গত বুধবার থেকে শ্রমিকরা ছুটিতে যাওয়া শুরু করেছেন। আজকের মধ্যেই সব শ্রমিক ভাই-বোন ঢাকা ছাড়বেন।

বিজিএমইএ সভাপতি বলেন, প্রাপ্ত সংবাদ অনুযায়ী ভিন্ন ভিন্ন তারিখে ও ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেওয়ার কারনে এবার মহাসড়কগুলোতে যানবাহনের চাপ কম পড়েছে। মহাসড়কগুলোতে যানজট কমাতে এবং ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায়, বিশেষ করে জনস্বার্থ বিঘ্নিত না করে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সুচারুভাবে পরিচালনা করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে উন্নয়ন প্রকল্পগুলো সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্যও সরকারকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সমাপ্ত হলে আগামী দিনে মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতির অনেকাংশে উন্নতি হবে এবং মানুষ আরও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ