1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বেতন নেবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৩৫ Time View

23নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ৪০ লাখ ডলারের পরিবর্তে মাত্র ১ ডলার বেতন নেবেন তিনি। কোনো রকম ছুটিও নেবেন না বলে ঘোষণা দিয়েছেন এই ধনকুবের ব্যবসায়ী।

সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো  বেতন নেবেন না তিনি। সেই প্রতিশ্রুতিই রাখতে চলেছেন এবার।

তার দাবি, দেশের প্রেসিডেন্ট কত টাকা বেতন পান তা তিনি জানেন না। কিন্তু আইন অনুযায়ী বেতন নেওয়া বাধ্যতামূলক বলে তিনি বেতন হিসেবে মাত্র ১ ডলার নেবেন।

সম্প্রতি ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তাকে অনেক কাজ করতে হবে। মানুষ তাকে নির্বাচন করেছেন। তাই তাদের স্বার্থে তিনি কাজ করবেন। ছুটির কথা একেবারেই ভাবতে নারাজ নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ