1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা অর্থের প্রভাব নয়, জনতার ঐক্যই বড় শক্তি বেপরোয়া এমপিপুত্রকে ঘিরে চলছে তদন্ত ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বুশরার গানের মডেল কলকাতার নায়ক ওম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৯২ Time View

কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের গানের মডেল হলেন কলকাতার নায়ক ওম। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গের মান্দারমনি সি বিচে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানের শিরোনাম ‘তোমার আমার গল্প’। বলিডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা।

গানের মডেল হওয়ার পাশাপাশি কথা লিখেছেন বুশরা নিজেই এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রিক বাসু। দিল্লী থেকে বুশরা জাগো নিউজকে বললেন, ‘মিউজিক ভিডিওতে দেখা যাবে একটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পের। যেখানে ফুটে ওঠবে বিয়ের পর একটি দম্পতির মন দেয়া-নেয়ার গল্প।’

বুশরা আরও বলেন, ‘একেবারেই ফিল্মী স্টাইলে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ওম সিনেমার নায়ক। সে নাচে বেশ অভিজ্ঞ। আমি অনেক কষ্ট করে কাজটি করেছি। গানের মধ্যে কিছুর রোমান্স দেখানো হয়েছে। অনেক বড় বাজেটের একটি কাজ এটি। পুরোপুরি কলকাতার টিম নিয়ে কাজটি করা হয়েছে। মনের মতো কাজ হয়েছে এটি। আমার বিশ্বাস কাজটি হিট হবে।’

‘তোমার আমার গল্প’ গানটি চলতি মাসের শেষে ইউটিউবে প্রকাশ হবে। এ গানের নিবেদনে থাকছে প্রাণ লিচি ড্রিংক্স।

ঢাকার মেয়ে বুশরা মূলত গান করেন। এর আগে এটিএন বাংলা, মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা ছিলেন। ভূবন মাঝি, পোড়ামন ২ ছবিতেও গেয়েছেন তিনি। স্থাপত্যবিদ্যায় স্নাতোত্তর করছেন দিল্লীর একটি বিশ্ববিদ্যালয়য়ে। পাশপাশি গান করছেন। অন্যদিকে ওম কলকাতার জনপ্রিয় নায়ক। বাংলাদেশেও বেশ পরিচিত। এর আগে তিনি অগ্নি ২, হিরো ৪২০, প্রেম কি বুঝিনি, পাষাণ ছবিতে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ