1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিশ্রামে মোস্তাফিজ, তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরছেন তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

ইনজুরি থেকে সদ্য ফেরা মোস্তাফিজকে প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল। এরপর একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। এবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আবার বিশ্রাম দেওয়া হচ্ছে বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজকে। তবে মোস্তাফিজের পরিবর্তে দলে ফিরছেন প্রথম দুই টি-টোয়েন্ট ম্যাচে জায়গা না পাওয়া তাসকিন আহমেদ।

সর্বনাশা ইনজুরি দীর্ঘ একটা সময় মাঠের বাইরে রেখেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ খেলতে পারেননি। বিপিএলেও বসেছিলেন দর্শক হয়ে। লন্ডনে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে যে বাম কাঁধের ইনজুরিতে পড়েছেন এবং সেখানো অস্ত্রোপচার করার পর নিউজিল্যান্ড সফর দিয়ে অবশেষে মোস্তাফিজ মাঠে ফিরেছেন।

মোস্তাফিজ এরই মধ্যে টানা তিন ম্যাচ খেলে ফেলেছেন (তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি)। আর দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা বেশি ম্যাচ না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

এদিকে প্রথম দুই টি-টোয়েন্টি না খেললেও প্রথম বারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তাই টেস্ট ম্যাচ শুরুর আগে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাকে ঝালিয়ে নিতে চাইছে ম্যানেজমেন্ট। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মোস্তাফিজের পরিবর্তে মাঠে দেখা যাবে তাসকিনকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর টানা দুই টি-টোয়েন্টি ম্যাচ হেরে এ সিরিজেও হোয়াটওয়াশের দ্বারপ্রান্তে মাশরাফি বাহিনী। তাই শেষ ম্যাচ জিতে হোয়াটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ