1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বিশ্ব রেকর্ড গড়লেন আলিম দার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ২৩১ Time View

আম্পায়ার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আলিম দার। গড়েছেন বিশ্ব রেকর্ড। দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেনকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন এই পাকিস্তানি।

কেপটাউন টেস্টের আগে কোয়ের্তজেনের সমান ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেছিলেন আলিম দার। ম্যাচটি মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেন এই পাকিস্তানি আম্পায়ার। এখন তার নামের পাশে জমা হলো ৩৩২টি ম্যাচ।

ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা ম্যাচ নিয়েও সবার ওপরেই রয়েছেন আলিম দার। ৪০৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৩২টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করার পাশাপাশি ৭৩ ম্যাচে টিভি আম্পায়ারও তিনি।

ক্রিকেট ইতিহাসেই আর কারও ৪০০ ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই। কোয়ের্তজেন দায়িত্ব পালন করেছেন ৩৯৬টি ম্যাচে। এই রেকর্ড তিন ধরনের ক্রিকেট মিলিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ