1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব নেতারা যে মোবাইল ব্যবহার করেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ২০১ Time View

putin_phoneআজকাল মোবাইল ফোন ছাড়া যেন অনেকে চলতে পারেন না৷ এক্ষেত্রে তারা নিজেদের পছন্দের ফোন ব্যবহার করে থাকেন৷ বিশ্বনেতারাও এর বাইরে নন৷ বৃটিশ দৈনিক ‘দি টেলিগ্রাফ’ সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷

বারাক ওবামা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গোয়েন্দাদের বাধা সত্ত্বেও ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করছেন বারাক ওবামা৷ অবশ্য তার ব্যবহৃত ফোনটির নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসএ৷ তবে এবার ওবামার ব্যবহারের জন্য স্যামসাং ও এলজির বিভিন্ন মডেলও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর৷

ভ্লাদিমির পুতিন:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তার মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, ‘‘আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷’’

আঙ্গেলা ম্যার্কেল: সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন – জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল প্রীতি সম্পর্কে এমন কথাও চালু আছে৷ গত বছরের জুলাই থেকে তিনি ‘ব্ল্যাকবেরি জেড১০’ ব্যবহার করছেন৷ অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷

ডেভিড ক্যামেরন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ডেভিড ক্যামেরনকেও তার ‘ব্ল্যাকবেরি’ ফোনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলন নিরাপত্তা কর্মীরা৷ কিন্তু তাদের কথা না শুনে ক্যামেরন এখনো ব্ল্যাকবেরিই ব্যবহার করছেন বলে জানা গেছে৷

ফ্রঁসোয়া ওলঁদ: বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতে নিজের ‘আইফোন’ থেকে সারাক্ষণ খুদে বার্তা পাঠান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ছবির এই নারীই ওলঁদের সেই বান্ধবী৷

মাটেও রেনসি: ফরাসি প্রেসিডেন্টের চেয়েও ‘আইফোন’-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ স্টিভ জবস মারা যাওয়ার পর নিজের ফেসবুকে ‘আইগড’-কে ‘‘আমাদের সময়ের লিওনার্দো দ্য ভিঞ্চি’ বলে আখ্যায়িত করেছিলেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী রেনসি৷

শেখ হাসিনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর ‘গ্যালাক্সি এসথ্রি’ ফোন ব্যবহার করেন৷

জন কেরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে  ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করেন৷- ডিডব্লিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ