1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

বিশ্বে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বাড়ছে : আইএলও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১১৪ Time View

6বিশ্বের উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলো মানসম্পন্ন কর্মসংস্থানের চেয়ে নন স্ট্যান্ডার্ড কর্মসংস্থানের দিকে যাচ্ছে। এর ফলে মজুরিভিত্তিক কর্মসংস্থানে খণ্ডকালীন নিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বাড়ছে।

চলতি মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত বিশ্বব্যাপী নন স্ট্যান্ডার্ড কর্মসংস্থান সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৫০টিরও বেশি দেশে নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানে গড়ে ১১ শতাংশ কর্মসংস্থান অস্থায়ী। জর্ডান, লাটভিয়া, নরওয়ে ও সিয়েরা লিওনে অস্থায়ী কর্মসংস্থান ৫ শতাংশের কম। এছাড়া বিশ্বব্যাপী মোট মজুরিভিত্তিক কর্মসংস্থানে নারীর সংখ্যা ৪০ শতাংশের কম। তবে খণ্ডকালীন কাজে নারীর উপস্থিতি ৫৭ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, শিল্পোন্নত দেশে খণ্ডকালীন কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এখন শ্রমিকদের সঙ্গে খণ্ডকালীন চুক্তির দিকে যাচ্ছেন। অনেক সময় প্রতিষ্ঠানগুলো শূন্য ঘণ্টা বা এক ঘণ্টা কাজেরও নিশ্চয়তা দিচ্ছে না। অনিয়মিত ও খণ্ডকালীন কর্মসংস্থানের কারণে শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

আইএলও’র প্রতিবেদনে আরো বলা হয়, গত ১০০ বছরে বিশ্বে বিভিন্নভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে। কাজের ক্ষেত্র পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকরা এখনো কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ