1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। কমেছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন। এটি আগের দিনের তুলনায় শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জন।
একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। এটি আগের দিনের তুলনায় প্রায় ১২ হাজার কম। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জনে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন। আর মারা গেছেন ৬৭ জন। জাপানে এ পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫৭৯ জনের।
এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৪ জন। মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৫২ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৪ জনের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১১ লাখ ১২৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ