1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০ Time View

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯৫৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য পাওয়া যায় করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ৫৭৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৯ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জাপানে ১৫ হাজার ১৯৩ জন এবং সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে ৪৫৩ জনের।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ২৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১৯ জন।
এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯২ লাখ ৮৯ হাজার ১২৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৫ হাজার ৮৭৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চীনের উহানে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ