1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ৩৪ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫১ Time View

প্রাণঘাতী রোগ করোনায় এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৩৩ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন ১৩ হাজার ৮১১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ১১৪ জন রোগী। মহামারি শুরুর পর থেকে বিশ্বের দেশগুলোতে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সেরে ওঠা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে গত দু’মাসেরও বেশি সময় ধরে শীর্ষে আছে ভারত। মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ৪ হাজার ৫২৫ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৩২ লাখ ৩২ হাজার ১৬৫ জন।
এই তালিকায় ভারতের পরেই আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৫১৭ জনের। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন।
আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বি দেশ আর্জেন্টিনা আছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এই দেশটিতে মঙ্গলবার করোনায় মারা গেছেন ৭৪৪ জন, আক্রান্ত নতুন রোগীর সংখ্যা হয়েছে ৩৫ হাজার ৫৪৩। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৩ লাখ ৭ হাজার ৪১২ জন।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে ব্যাপক টিকাকরণের ফলে বর্তমনে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে কিছুটা নিম্নমূখী প্রবণতা দেখা যাচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ৭১৪ মৃত্যু ও ২৬ হাজার ৭১৪ জন আক্রান্ত রোগী নিয়ে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
তবে সক্রিয় করোনা রোগীর এখনও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানে সক্রিয় করোনা রোগী আছেন ৫৯ লাখ ২৫ হাজার ৮৯ জন।
করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ২৬৪ জন; আর এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৪ লাখ ১৮ হাজার ৩৩ জনের।
অবশ্য প্রাণঘাতী ভাইরাসটির সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার হারও কম নয়। করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ৩৮ লাখ ৮৩৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ