1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ২৭ কোটি ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৪ Time View

বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন নতুন রোগী। এ নিয়ে রোগী শনাক্ত ২৭ কোটি ছুঁই ছুঁই করছে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজার ৯০৫ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন নতুন রোগী।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১৭ হাজার ৬২২ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২৭ লাখ ১৮ হাজার ২৮১ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৮৬ হাজার ৯৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৮৮ হাজার ৩৫১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৭০ লাখ ৯ হাজার ৯৬৪ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৭৮৯ জনের। করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ৬৭১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৩৯৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ১২৮ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৮৮ হাজার ১৭৯ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৯ জনে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৪ ৩১৮ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২২ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ