1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানে উঠে এলো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

ঘরের মাটিতে গত ৭ বছর ধরে সিরিজ না হারা বাংলাদেশকে মাটিতে নামিয়ে ছাড়ল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে জস বাটলারের দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আইসিসি থেকেও সুখবর পেয়েছে ইংলিশরা। নিউজিল্যান্ডকে টপকে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড।

সুপার লিগে ১৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল নিউজিল্যান্ড। তবে টাইগারদের ওয়ানডে সিরিজ হারানোর পর ইংল্যান্ডের পয়েন্ট এখন ১৫৫। ভারত ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে, ১৩০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান এবং ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সমান ১২০ পয়েন্ট বাংলাদেশেরও। তবে অস্ট্রেলিয়ার চেয়ে দুই ম্যাচ বেশি খেলায় টাইগাররা আছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে, বাংলাদেশ ২০ ম্যাচে জিতেছে ১২টি।

এরপর ১১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরে সাত নম্বরে আছে আফগানিস্তান। ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ, ৭৮ পয়েন্ট নিয়ে নয়ে দক্ষিণ আফ্রিকা (৭৮) এবং ৭৭ পয়েন্ট নিয়ে দশে আছে শ্রীলঙ্কা। পরের তিনটি অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড (৬৮), জিম্বাবুয়ে (৪৫) আর নেদারল্যান্ডস (২৫)।

বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা আট দল ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। সুপার লিগের খেলা ২০২০ সালের জুলাই থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত।

তবে আয়োজক দেশ ভারত যদি সেরা আটের মধ্যে থাকে, বাকি সাত দল খেলবে মূল পর্বে। সেক্ষেত্রে ৯ এবং ১০ নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগী সাতটি দেশের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ