1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বকাপ দলে নেই তেভেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১৯৯ Time View

tevejবিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার জাতীয় ফুটবল স্কোয়াড থেকে বাদ পড়েছেন জনপ্রিয় স্টাইকার কার্লোস তেভেজ। জুভেন্টাসের হয়ে ইতালির সিরি এ লীগে চলতি মৌসুমে ১৯টি গোলদাতা এ খেলোয়াড়কে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রথমিক দল ঘোষণা করলেন কোচ আলেজান্দ্রো সাবেল্লা। তেভেজকে দলে নেওয়ার জন্য তার আর্জেন্টাইন ভক্তদের অনুরোধকেও তিনি পাত্তা দেননি।

২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন সাবেল্লা। তারপর থেকে তিনি কখনোই তেভেজকে দলে নেননি। উল্টো মেসি, হিগুয়াইন ও সেরজিয়ো আগুয়েরোর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তিনি লাভেজ্জি ও রডরিগো পালাসিয়োর উপর আস্থা রেখেছেন।

জুভেন্টাসের শীর্ষ গোলদাতা হিসেবে তেভেজ সমপ্রতি দলটিকে ইতালিয়ান লীগের শিরোপা জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় কারো নাম না নিয়ে সাবেল্লা বলেন, আমি দুঃখিত যে কয়েকজন ভালো খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে হয়েছে।

জুনের ২ তারিখের মধ্যেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে কোচ সাবেল্লাকে। এ তারিখের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশকে চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা বেধে দিয়েছে ফিফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ