1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

বিশ্বকাপের ৩ স্টেডিয়াম নিয়ে শঙ্কিত ফিফা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ১৩৮ Time View

fifa logoবিশ্বকাপ আয়োজক তিন স্টেডিয়াম যথাসময়ে প্রস্তুত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফিফা সাধারণ সম্পাদক জেরোমে ভাল্ক। ১২ জুন ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসর।

নাটাল পোর্তে আলেগ্রে এবং সাওপাওলো স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভাল্ক। সাওপাওলো স্টেডিয়ামে ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।

নিজের টুইটারে ভাল্ক লিখেছেন নাটালের এ্যারেনা ডাস ডুনাস ‘ঘড়ির কাটার বিপরীত দিকে চলছে।’

তিনি লিখেছেন, যথাসময়ে প্রস্তুত এরবং পরীক্ষার জন্য আমাদের সকল পক্ষের কাছ থেকে প্রতিশ্র“তি দরকার।

ভাল্ক আরো লিখেছেন সালভাদরে এ্যারেনা ফন্টে নোভায় আয়োজকদের ‘সময় নষ্ট করার’ কোন সুযোগ নেই। এ মাঠেই ১৩ জুন স্পেন এবং নেদারল্যান্ড গ্রুপ পর্যায়ে তাদের প্রথম ম্যাচ খেলবে।

ভাল্ক সতর্ক উচ্চারণ করে বলেন, ঐ দিনের মধ্যে সব কিছু অবশ্যই ঠিক থাকতে হবে।

৮ মাস আগে একটি ম্যাচ আয়োজনে সমস্যা সৃষ্টি হওয়ার পর সাওপাওলোর ইতাকুয়েরো স্টেডিয়ামে আরো একটি ম্যাচ আয়োজন করে পরীক্ষা করতে চান ভাল্ক।

রবিবার ব্রাজিলীয় লীগের একটি ম্যাচ এখানে হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচটি স্বল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই স্টেডিয়াম নির্মাণে গত বছর থেকে তিন জন শ্রমিক নিহত হয়েছেন।

ফিফা ভাইস প্রেসিডেন্ট জিম বয়সে বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে এবং ব্রাজিলের যে সকল মানুষ বিক্ষোভ করছে তাদের বুঝতে হবে ভবিষ্যতে এটা থেকে তারা লাভবান হবে।

বিবিসি রেডিওকে বয়সে বলেন, যথাসময়ে বিশ্বকাপ শুরু হবে। এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

বিশ্বকাপ ব্রাজিলের জনগণের জন্য উপকারে আসবে এটা অনুধাবন করার পর এই সকল বিক্ষোভকারীরা তাদের অবস্থানে থাকবে বলে আমি মনে করি না। এ বিশ্বকাপ থেকে তাদের দেশ ও দেশের অবকাঠামো তৈরির জন্য ব্রাজিল সঙ্গত কারণেই প্রচুর অর্থ পাবে এটা তাদের বুঝতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ