1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

‘বিমর্ষচিত্তে’ তলিয়ে যাওয়া জনপদ দেখলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫২ Time View

আকাশ থেকে দেখছেন, নিচে সব পানিতে তলিয়ে গেছে। শহর-নগর-বন্দর, স্কুল-কলেজের মাঠঘাট সবই বন্যার পানিতে ডুবে গেছে- এই দৃশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বস্তি দেয়নি, করেছে বিষণ্ণ।

বন্যার পানিতে ভাসছে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলা। বন্যাকবলিত এই তিন জেলা পরিদর্শনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।
হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী জনপদের পর জনপদ দেখছিলেন, একদৃষ্টিতে; ক্রমেই মুখের রেখা পরিবর্তন হচ্ছিল। নিজের মোবাইল ফোন বের করে বিমর্ষচিত্তে বন্যাকবলিত এলাকার ছবি ধারণ করছিলেন।

এসময় তাকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়তে থাকে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গেল।

আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট সার্কিট হাউসে যান। এর আগে, বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা সমুদ্রে পরিণত হওয়া বিশেষ করে সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় কর্তৃপক্ষ। একইসঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটগুলোকে ডাকা হয়েছে।

টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ