1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিবস্ত্র মহিলার ওপর মরিচগুঁড়ো স্প্রে করলো মার্কিন পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০১৪
  • ১১৮ Time View

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এক মহিলাকে জোর করে বিবস্ত্র করে তার ওপর মরিচের গুঁড়ো স্প্রে করেছে পুলিশ। পরে ওই মহিলাকে বিবস্ত্র অবস্থায় পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে কারাগারে আটকে রাখা হয়।image_85849_0

কয়েকটি ছোটখাট অভিযোগে গত মার্চ মাসে আটকের পর পুলিশ তাবিথা গেনট্রি নামের এ মহিলার সঙ্গে ওই অসভ্য আচরণ করে। ঘটনার শিকার তাবিথা এখন ফেডারেল আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য এরইমধ্যে তিনি আইনজীবী নিয়োগ করেছেন।

ডাব্লিউডিআরবি নামের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক ভিডিওতে দেখা গেছে- মহিলার সঙ্গে এমন খারাপ আচরণে দুই পুরুষ এবং দুই নারী পুলিশ কর্মকর্তা জড়িত। তাবিথা অভিযোগ করেছেন-আটকের পর বিবস্ত্র অবস্থায় তাকে হাটিয়ে কারাগারে নেয়া হয়।

তিনি জানান, কারাগারে নেয়ার পরপরই চার পুলিশ কর্মকর্তার হাতে তিনি নিগৃহীত হন। এ সময় পুলিশ সদস্যরা তাকে বিবস্ত্র করে। এতে বাধা দিলে তার ওপর মরিচের গুঁড়ো স্প্রে করা হবে বলে হুমকি দেয়। তারপর সত্যিই তারা কারাকক্ষে মরিচের গুঁড়ো স্প্রে করে চলে যায় এবং দীর্ঘক্ষণ তাকে বিবস্ত্র অবস্থায় কারাগারে থাকতে হয়েছে। ঘটনাক্রমে পরে তিনি একটি কম্বল পান এবং পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নেন। এরপর তাকে কারাগারের একটি সেলে বিবস্ত্র অবস্থায় পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। সূত্র: আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ