1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫০০ রানের মাইলফলক নাঈমের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ Time View

বিপিএলে খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট হাসছেই। রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে তানজিদ তামিমকে ছাড়িয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। আজ চিটাগাং কিংসের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটার।

৪৯২ রান নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নেমেছিলেন নাঈম।
দ্বিতীয় ওভারে শরিফুলকে দুটি চার মেরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন ওপেনার। পরে আরো ১১ রান যোগ করে নিজের রান সংখ্যাকে দাঁড় করান ৫১১।

এর আগে ২০২৩ সালে এমন কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সেবার ৫১৬ রান করেছিলেন তিনি।

সবমিলিয়ে বিপিএলে এক আসরে এই মাইলফলক স্পর্শ করা তৃতীয় ব্যাটার নাঈম। দুই বাংলাদেশির সঙ্গে এই তালিকার অন্য নামটি দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর।

ফাইনালে উঠতে নাঈমের দল শিমরন হেটমায়ারের ফিফটিতে ৬ উইকেটে ১৬৩ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ৬৩ রানের বিপরীতে ৪১ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ