1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান মেয়র তাপসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৭ Time View

সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে গ্রামে ফেরাদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।

আজ শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, একমাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

মেয়র বলেন, ঢাকা থেকে যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।

এর আগে শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ