1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে খেলার অনুমতি পাচ্ছেন সাকিব!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ১৩৬ Time View

sakib9নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মাঠে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নিয়ে হয়েছেন অনন্য এক কীর্তির মালিক।  তবে দেশের হয়ে ঔজ্জ্বল্য ছড়ালেও বিদেশী লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেনি তার।  মঙ্গলবার এবিষয়েও একটি শুভ বার্তা পেয়েছেন সাকিব।  তার উপর বিদেশী লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হতে পারে এমন আভাস  দিয়েছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এবিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের আচরণে পুরোপুরি সন্তুষ্ট বিসিবি।  তাই বিদেশি ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে আবেদন করলে সাকিবকে ফেরানো খুব কঠিন হবে।’

গত ৭ জুলাই ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করে বিসিবি।  দেশের বাইরের লিগে নিষেধাজ্ঞা ছিল ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত।  পরে ২৬ আন্তর্জাতিক ক্রিকেটে তার খেলার উপর আরোপিত নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।  তবে তখন কমানো হয়নি দেশের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা।

বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে আবারও কলকাতা নাইট রাইডারর্সের হয়ে খেলতে পারবেন বিশ্ব সেরা অল রাউন্ডার।  পাশাপাশি ফিরতে পারবেন অন্যান্য বিদেশী লিগেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ