1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

মাতৃভাষা ভিত্তিক শতভাগ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যম বাংলা ভাষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন তিনি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনেস্কো রিপ্রেজেনটেটিভ টু বাংলাদেশ হেড অফ অফিস মিজ বিয়েট্রিস কালডুন।

শিক্ষা সচিব মো: আবু বকর ছিদ্দীকের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আখতারুজ্জামান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং উপসচিব।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মাতৃভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক মো: বেলায়েত হোসেন তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ