1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৭৯ Time View

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় ঘটে গেলেও অবসর নিয়ে মুখ খোলেননি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শীঘ্রই যে তিনি অবসর নিতে যাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। অবসর পরবর্তী জীবনে ধোনি কী করবেন? বিজেপি নেতা সঞ্জয় পাসওয়ানের বক্তব্য শুনে ধারণা করা হচ্ছে, ভারতের সফলতম এই অধিনায়ক হয়তো রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন কয়েক মাস পরে নিজের এলাকা ঝাড়খণ্ড থেকে ধোনির বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে।

বিজেপির নেতাদের সঙ্গে ধোনির ঘনিষ্ঠতার কথা নতুন কিছু নয়। এবার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় পাসওয়ান বলেছেন, ‘ধোনির রাজনীতিতে আসার বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধোনির অবসরের পর। ধোনি আমার বন্ধু। বিশ্ব ক্রিকেটে সে খ্যাতিমান খেলোয়াড়। তাকে দলে নিয়ে আসার ব্যাপারে আলোচনা হচ্ছে।’

ধোনির আগে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। লোকসভা নির্বাচন করে জিতেও গেছেন। কিছুদিন আগে শেষ হওয়া সেই লোকসভা নির্বাচনের আগে ‘সমর্থনের জন্য সম্পর্ক’ কর্মসূচির অংশ হিসেবে ধোনির সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ধোনি অবশ্য এখনও রাজনীতিতে আসার ব্যাপারে কোনো কথাই বলেননি। এখন তিনি ইংল্যান্ড ছেড়ে দেশে ফেরার অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ